বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পাঁচটি পদে স্থায়ী জনবল নিয়োগ দেওয়া হবে। এসব পদে একজন করে মোট পাঁচজন নিয়োগ পাবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদভেদে সর্বনিম্ন বেতন স্কেল ৪৪ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা।
পদ ও বেতন স্কেলনিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলো হলো—
১. প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার: ১টি পদ। বেতন স্কেল ১,০০,০০০–১,৪২,৪০০ টাকা।
২. সিনিয়র সায়েন্টিফিক অফিসার: ১টি পদ। বেতন স্কেল ৭১,০০০–১,৩৪,০০০ টাকা।
৩. সায়েন্টিফিক অফিসার: ১টি পদ। বেতন স্কেল ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।
৪. নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ): ১টি পদ। বেতন স্কেল ৭১,০০০–১,৩৪,০০০ টাকা।
৫. ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার (সেন্ট্রাল ইন্সট্রুমেন্ট ওয়ার্কশপ): ১টি পদ। বেতন স্কেল ৫৮,০০০–১,২৬,৮০০ টাকা।
কর্মস্থল ও যোগ্যতাবিজ্ঞপ্তি অনুযায়ী, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, সিনিয়র সায়েন্টিফিক অফিসার ও সায়েন্টিফিক অফিসার পদে নিয়োগ দেওয়া হবে ডাইরেক্টরেট অব কন্টিনিউয়িং এডুকেশনে।
নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) পদটি প্রধান প্রকৌশলীর কার্যালয়ের জন্য। আর ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হবে ডিএইআরএস অফিসের সেন্ট্রাল ইন্সট্রুমেন্ট ওয়ার্কশপে।
পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাসহ অন্যান্য শর্ত আলাদা। প্রার্থীদের আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা ও শর্ত ভালোভাবে দেখে নিতে হবে।
আবেদন করবেন যেভাবেআগ্রহী প্রার্থীদের বুয়েটের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। নির্ধারিত নিয়মে আবেদন ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের ওয়েবসাইট: https://recruitment.buet.ac.bd/
আবেদনের শেষ তারিখ: ২৫ নভেম্বর ২০২৬।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স