রোববার (২৫ অক্টোবর) জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ সংরক্ষণের সুযোগ দিতে পারবে।
বৈধ বৈদেশিক ব্যয় মেটানো যাবে সংরক্ষিত অর্থেবাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সংরক্ষিত বৈদেশিক মুদ্রা দিয়ে বৈধ বৈদেশিক লেনদেনের দায় পরিশোধ করতে পারবে। এ ক্ষেত্রে প্রচলিত বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করতে হবে। আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও এসব অর্থ পরিশোধ করা যাবে।
এর ফলে বিদেশি পর্যটকদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা আয় করা প্রতিষ্ঠানগুলো নিজেদের বৈধ বৈদেশিক ব্যয় মেটাতে সরাসরি ওই অর্থের একটি অংশ ব্যবহারের সুযোগ পাবে।
আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থায় জোরবিদেশি পর্যটকদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ড ও অন্যান্য অনুমোদিত পেমেন্ট উপকরণের মাধ্যমে অর্থ গ্রহণের ব্যবস্থা নিশ্চিত করতে এডি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এ উদ্যোগের ফলে পর্যটন খাতের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বৈধ বৈদেশিক ব্যয় পরিশোধ সহজ হতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক কার্ডভিত্তিক লেনদেনের ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে।

প্রথম দর্পণ,ডেস্ক