হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৬, ০৬:২৫ বিকাল
  • ২৬৬২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg তানজিন তিশা
নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মডেল-অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি করেন সানায়া। আদালত অভিযোগ আমলে নিয়ে তানজিন তিশার প্রতি সমন জারি করেছেন। আগামী ২৩ নভেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

লোকমারফত হত্যার হুমকির অভিযোগ

মামলার বাদী সানায়া চৌধুরীর অভিযোগ, শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে তানজিন নাহার তিশার বিরুদ্ধে করা আগের মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে তাঁর নারাজি আবেদন আদালত গ্রহণ করেন। এরপর তানজিন তিশা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেন এবং বাসায় লোকজন পাঠান বলে অভিযোগ করেন তিনি।

সানায়া বলেন, এসব ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ কারণে আইনের আশ্রয় নিয়েছেন। তিনি ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন।

আগের মামলার তদন্তে সিআইডি

এর আগে গত রোববার (২৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আগের মামলার তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন সানায়া চৌধুরী।

আদালত নারাজি আবেদনের শুনানি ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণ শেষে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad