প্রথম অটোমেশনে স্বাস্থ্যের উপজেলা পর্যায়ের ৯৫ জন চিকিৎসক বদলি:জানালেন স্বাস্থ্যমন্ত্রী
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, সকাল ৭:১০ সময়
স্বাস্থ্য খাতে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে অটোমেশন পদ্ধতিতে উপজেলা পর্যায়ের ৯৫ জন চিকিৎসককে বদলি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ সময় তিনি অটোমেশনভিত্তিক বদলি কার্যক্রমের উদ্বোধন করেন।স্বাস্থ্য মন্ত্রণালয় এ উদ্যোগকে ‘যুগান্তকারী পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে। মন্ত্রী জানান, সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও নিরপেক্ষতার ভিত্তিতে চিকিৎসকদের বদলি করা হয়েছে। এ প্রক্রিয়ায় কোনো ধরনের দলীয় বিবেচনা বা তদবিরকে গুরুত্ব দেওয়া হয়নি।বদলি হওয়া চিকিৎসকেরা তাঁদের নির্ধারিত কর্মস্থল বা সংশ্লিষ্ট উপজেলার হাসপাতালে দায়িত্ব পালন করবেন। অটোমেশন পদ্ধতিতে বদলি কার্যক্রম চালুর মাধ্যমে চিকিৎসক পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রক্রিয়াটিকে নিরপেক্ষ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।