বিনিয়োগে ইতিবাচক পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৬ দুপুর
  • ৩৩২৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
শক্তিশালী গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ভিত্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিনিয়োগের জন্য দেশে ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এ সংলাপের আয়োজন করেছে।

আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিতের অঙ্গীকার

প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন সবার প্রতি সমানভাবে প্রয়োগ করা হবে। মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার।

তিনি বলেন, জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে সরকারের পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা রয়েছে। জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারকে এতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকার এখন প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।

সরকারি সেবা সহজ করতে বিভিন্ন কার্ড

তারেক রহমান বলেন, ‘ফ্যামিলি কার্ড’, ‘কৃষক কার্ড’ ও ‘হেলথ কার্ড’-এর মাধ্যমে জনগণের জন্য সরকারি সহায়তা ও সেবা আরও সহজলভ্য করা হবে। ভবিষ্যতে ‘ইউনিভার্সেল কার্ড’-এর মাধ্যমে এক ছাতার নিচে সমন্বিত সরকারি সেবা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

শতাধিক দেশের অংশগ্রহণ

৩ থেকে ৫ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এবারের ‘বে অব বেঙ্গল কনভারসেশন’। আয়োজক সিজিএসের তথ্য অনুযায়ী, এতে শতাধিক দেশের নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী, গবেষক, সাংবাদিক ও অন্যান্য প্রতিনিধির অংশ নেওয়ার কথা রয়েছে। প্রায় ২০০ বক্তা এতে অংশ নিচ্ছেন।

আন্তর্জাতিক অঙ্গনের উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা এবং মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ।

এবারের সংলাপের প্রতিপাদ্য—‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচার্স: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’। বাংলায় যার ভাবার্থ—‘পুনর্লিখিত এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার নতুন পথচলা’।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad