শেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ নিহত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩২ দুপুর
  • ১৯২৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইব্রাহিম হোসেন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম উপজেলার গাড়িদহ ইউনিয়নের রানীনগর গ্রামের শুক্কুর আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে নিজের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন ইব্রাহিম। রানীনগর এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছানোর পর চলন্ত অবস্থায় তিনি বিপজ্জনক কসরত (বাউলি) করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডে সজোরে ধাক্কা দেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখান থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad