নিহত শুভঙ্কর খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার সাবেক ইউপি সদস্য দুর্গাপদ মন্ডলের ছেলে। তিনি রামপাল বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন।
স্বজনদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, শুভঙ্কর শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে সেখান থেকে বাড়ি ফেরার পথে বংশীপুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
স্থানীয়দের ভাষ্য, লস্কর ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে অ্যাডভোকেট আজিবার উকিলের বাড়ির কাছে পৌঁছালে মুন্সিগঞ্জ থেকে আসা একটি বিআরটিসি বাসের সঙ্গে শুভঙ্করের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর তিনি সড়কে পড়ে গেলে বাসটির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
তথ্যসূত্র: স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বক্তব্য এবং শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফিউল ইসলাম পাটোয়ারীর বক্তব্য; আমার দেশ, ১৫ সেপ্টেম্বর ২০২৬।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স