জন্মদিন আলেয়া মান্নান

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg আলেয়া মান্নান

সাহিত্য কবিতা; জন্মদিন

আলেয়া মান্নান

শুভ জন্মদিন।

আজ দিনটা সেজেছে মাতোয়ারা।

পাখিরা উড়ে যেতে চায় পাগলপারা।

খুশিতে ঝরে পড়েছে যেনো ফুলের ছড়া।

ভ্রমরগুলো ঘুরে বেড়াচ্ছে জোড়ায় জোড়া।


প্রজাপতি চলেছে ডানা মেলে।

মনের আনন্দে তাঁরা খেলা খেলে।

নদীতে নতুন জোয়ার এসেছে।

ঝর্ণায় এক অপূর্ব রূপ ধারণ করেছে।

পাহাড় যেনো দৃশ্যময়, রূপ ছড়িয়েছে।

সকলেই যেনো, আজকের দিনের বার্তা পেয়েছে।


আকাশ আজ রংধনুতে রঙিন হলো।

সূর্য এক নতুন আলো নিয়ে এলো।

চাঁদ যেন আজ ভিন্ন এক রূপ পেলো।

প্রকৃতি এক মায়াবী ভাব দিলো।

ফুলগুলো আজ সুবাস দিলো।

বাতাসে আজ শীতল হলো।

মাটির আজ কোমলতা বাড়ালো।

সকল কিছু জানান দিলো।

জন্মদিন তোমার শুভ হলো।


আমিও জানাই শুভ কামনা।

পূর্ণ হোক তোমার মনের সকল ভাবনা।

মিলিত হোক যে যার ঠিকানা।

বন্ধ হোক প্রতিটি মানুষের ছলনা।

তোমার জন্য করি এই প্রার্থনা।


নতুন করে সাজিয়ে তোলো, তোমার জীবন।

ছিঁড়ে ফেলো না, প্রিয়জনের বাঁধন।

স্মরণ করিও আমায়, যদি হয় কখনো প্রয়োজন।

জীবন থেকে একেবারে, করিও না বিয়োজন।


শুভ জন্মদিন।

সময় হয়তো ভালো হবে, কোনো একদিন।

শুভ - শুভ জন্মদিন।

শুভ হোক তোমার জীবনের প্রতিটি দিন।

ভালো কাটুক তোমার আগামী দিন।

দোয়া করি সুখে থেকো তুমি চিরদিন।


শুভ জন্মদিন।

শোধ করে নিও, তোমার জীবনের সকল ঋণ।

হয়ো না যেনো কারো প্রশ্নের সম্মুখীন।

মেনে চলিও ইসলামের দ্বীন।

শুভ হোক তোমার শুভ জন্মদিন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad