রোববার মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃত্তি পরীক্ষার বোর্ড ফি অনলাইনে জমা দেওয়ার শেষ সময় ১৮ সেপ্টেম্বর। বোর্ড ফি সিস্টেমে সফলভাবে জমা হওয়ার পরই পরীক্ষার্থীদের তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন চালু হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদ্রাসার প্রধানসহ সংশ্লিষ্টদের অবগতির জন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ বিবেচনায় ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফরম পূরণের সময় ১৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর আর ফরম পূরণের সময় বাড়ানো হবে না।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স