সোমবার (৯ নভেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
সততা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান
অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পদোন্নতি কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। একই সঙ্গে এটি নতুন দায়িত্ব পালনের সুযোগ তৈরি করে।
তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি জনসেবায় আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি, পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক