সোমবার (৯ নভেম্বর) দুপুরের পর রাজধানীর উত্তরা, বিমানবন্দর, কুড়িল, মিরপুর ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। ঢাকার বাইরে গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জেও বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং কক্সবাজারেও বৃষ্টি হয়েছে।
বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর
এর আগে সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।
তাপমাত্রা সামান্য কমতে পারে
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স