হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে অভিযানে যোগ দিতে পারে ইসরাইল

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ দুপুর
  • ১৫৬০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে বৃহত্তর সামরিক অভিযানে ইসরাইল যোগ দিতে পারে বলে দাবি করেছে লেবাননের সংবাদপত্র আল আখবার। মার্কিন কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরব উপদ্বীপের দেশগুলোকে সহায়তার প্রস্তাব দিয়েছেন।

এদিকে পশ্চিম ইয়েমেনে হুথিদের অগ্রযাত্রা এবং কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির বিভিন্ন অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ নিয়ে ইসরাইলের উদ্বেগ বাড়ছে।

বাব আল-মান্দেব নিয়ে ইসরাইলের উদ্বেগ

এক ইসরাইলি কর্মকর্তা সতর্ক করে বলেছেন, বাব আল-মান্দেব প্রণালি হুথিদের নিয়ন্ত্রণে গেলে পরিস্থিতি হরমুজ প্রণালির চেয়েও বিপজ্জনক হয়ে উঠতে পারে।

হুথিদের সামরিক গতিবিধি ইসরাইল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে এইলাত এলাকায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে।

ওই মহড়ায় হুথি ও ইরানপন্থি মিলিশিয়াদের সমুদ্র, আকাশ ও স্থলপথে হামলার সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার অনুশীলন করা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad