ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd) প্রবেশ করতে হবে। সেখানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর বোর্ড নির্বাচন এবং মোবাইল নম্বর প্রদান করতে হবে। পরবর্তী ধাপে যে বিষয় বা পত্রের ফল পুনর্নিরীক্ষণ করতে চান, তা নির্বাচন করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
প্রতিটি পত্রের জন্য আবেদন ফি ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। বিকাশ, নগদ, ডিবিএল রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, অনলাইন ছাড়া সরাসরি বা ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের বিশেষ পরীক্ষাচলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ পুনঃপরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে তাঁদের পরবর্তী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। যেসব বিষয়ে অকৃতকার্য হয়েছেন, শুধু সেসব বিষয়েই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন তাঁরা। নতুন করে সব বিষয়ে পরীক্ষা দিতে হবে না।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, বিশেষ পুনঃপরীক্ষার তারিখ, ফরম পূরণ এবং ফি-সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ৩ নভেম্বরের মধ্যে জানানো হবে।
অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থীএ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে এক বিষয়ে অকৃতকার্য ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।
তথ্যসূত্র: ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের বক্তব্য এবং সংশ্লিষ্ট পরীক্ষার ফলসংক্রান্ত তথ্য।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স