দেশে মাথাপিছু সরকারি ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ দুপুর
  • ২০৭৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের মানুষের মাথাপিছু সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

রোববার সংসদ সদস্য রেজা আহমেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, মানুষের ওপর ঋণের বোঝা কমাতে সরকার রাজস্ব আদায় বাড়ানো, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর ওপর গুরুত্ব দিচ্ছে।

তিনি জানান, কর ও কর-বহির্ভূত রাজস্ব আদায় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারের নিজস্ব আয় বাড়িয়ে ঋণের প্রয়োজন কমানোর পরিকল্পনা রয়েছে।

সরকারি ব্যয় কমানোর উদ্যোগের কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, অপ্রয়োজনীয় ও কম গুরুত্বপূর্ণ খাতে ব্যয় নিয়ন্ত্রণ করা হবে। এতে সরকারের অর্থের ওপর চাপ কমবে।

ঋণের সুদের হার ও পুনর্বিত্তায়নের ঝুঁকি কমাতে ঋণ ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হচ্ছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে সরকারি সিকিউরিটিজের বাজারকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ ঋণের বাজার সংস্কার এবং বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, সঞ্চয়পত্রের মাধ্যমে অতিরিক্ত ঋণ নেওয়া নিয়ন্ত্রণে নির্ধারিত সীমা অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি বাজার পরিস্থিতি ও প্রচলিত সুদের হারের সঙ্গে সামঞ্জস্য রেখে সঞ্চয়পত্রের সুদ বা মুনাফার হার নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এসব পদক্ষেপের ফলে উচ্চ সুদের ঋণের ওপর সরকারের নির্ভরতা কমবে এবং সুদ ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে জানান তিনি। একই সঙ্গে সরকারি ঋণের ক্ষেত্রে ভারসাম্য আনা সম্ভব হবে।

অতিরিক্ত ও অপরিকল্পিত ঋণ গ্রহণ ঠেকাতে প্রতিবছরের জন্য পৃথক ঋণ গ্রহণ পরিকল্পনা প্রণয়ন করা হবে বলেও সংসদে জানান অর্থমন্ত্রী। পরিকল্পনা অনুযায়ী ঋণ নেওয়ার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad