‘আমরা ভেনেজুয়েলা নই, যুক্তরাষ্ট্রের হুমকিতে ভয় পাই না’— আরাগচির কড়া বার্তা

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৬, ১২:১২ দুপুর
  • ২৮২১৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘আমরা ভেনেজুয়েলা নই। আমরা কখনোই যুক্তরাষ্ট্রের হুমকিকে ভয় পাইনি।’ তুরস্কের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

আরাগচি দাবি করেন, ইসরাইল ধারণা করেছিল স্বল্প সময়ের সামরিক হামলার মাধ্যমে ইরানকে দুর্বল করে দেওয়া সম্ভব হবে। কিন্তু বাস্তবে সেই লক্ষ্য অর্জন করতে পারেনি।

তিনি অভিযোগ করেন, ইরানের অভ্যন্তর থেকে তথ্য ফাঁস হওয়ার কারণেই ইসরাইল হামলা চালাতে সক্ষম হয়েছে। তার ভাষ্য, এ ধরনের হামলার পেছনে নিরাপত্তাজনিত দুর্বলতা কাজ করে থাকতে পারে, যা এখনো পুরোপুরি দূর করা সম্ভব হয়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানতেন যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিদিন সকালে তার কার্যালয়ে উপস্থিত থাকেন।

আরাগচির বক্তব্য অনুযায়ী, সর্বোচ্চ নেতার ওপর হামলা হলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পরিকল্পনাও আগেই প্রস্তুত রাখা হয়েছিল।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন নিয়েই নেওয়া হয়েছে।

কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে আরাগচি বলেন, আলোচনার কার্যকারিতা যাচাই করতেই ইরান সংলাপে অংশ নিয়েছিল। পুনরায় আলোচনা শুরু করা হবে কি না, সে বিষয়েও দীর্ঘ পর্যালোচনা ও আলোচনা হয়েছে।

তবে এসব বক্তব্যের সত্যতা সম্পর্কে স্বাধীনভাবে কোনো আন্তর্জাতিক সূত্র থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad