ইরানের হামলায় কুয়েতের পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে আগুন, ক্ষয়ক্ষতির দাবি

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৭ জুলাই ২০২৬, ০৩:৪৬ দুপুর
  • ২১০৪৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইরানের সর্বশেষ হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হামলার পর স্থাপনাটিতে আগুন লাগে এবং অবকাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কারিগরি দল ক্ষতিগ্রস্ত ইউনিটগুলো মেরামত করে পুনরায় চালুর কাজ করছে। একই সঙ্গে জাতীয় বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

পরিস্থিতির প্রেক্ষাপটে বিদ্যুতের ওপর চাপ কমাতে দেশটির নাগরিক ও বাসিন্দাদের সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, কুয়েতের বিভিন্ন স্থানে পরিচালিত হামলায় তারা যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স) প্ল্যাটফর্ম এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এসব স্থাপনায় মার্কিন বাহিনী এবং ইসরাইল-সমর্থিত যোদ্ধারা অবস্থান করছিল। সংস্থাটি আরও দাবি করেছে, হামলায় বিপুলসংখ্যক সরকারবিরোধী সশস্ত্র সদস্য ও মার্কিন বিশেষ বাহিনীর সদস্য নিহত হয়েছে এবং পাল্টাপাল্টি সামরিক অভিযান এখনও অব্যাহত রয়েছে।

তবে আইআরজিসির এসব দাবির স্বাধীনভাবে কোনো যাচাই বা নিশ্চিত তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad