তুরস্ককে এফ-৩৫ দেওয়ার ভাবনায় ট্রাম্প, উদ্বেগে নেতানিয়াহু

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১০ জুলাই ২০২৬, ০২:০৫ দুপুর
  • ১৬৬৩৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা নতুন করে আলোচনায় এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তুরস্ককে এফ-৩৫ সরবরাহ করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে ট্রাম্প এ বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে তিনি জানান, বিষয়টি এখনও পর্যালোচনায় রয়েছে এবং অচিরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে, সম্ভাব্য এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘদিন ধরে তুরস্ক ও ইসরাইলের সম্পর্ক নানা ইস্যুতে উত্তেজনাপূর্ণ। এমন পরিস্থিতিতে তুরস্কের হাতে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান গেলে তা ইসরাইলের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নেতানিয়াহু ট্রাম্পের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইরানকে কেন্দ্র করে চলমান আঞ্চলিক উত্তেজনা এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ সম্পর্কে ট্রাম্প টেলিফোনে নেতানিয়াহুকে অবহিত করেছেন।

বিশ্লেষকদের মতে, তুরস্ককে এফ-৩৫ সরবরাহের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের সম্পর্কের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সূত্র: আল জাজিরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad