হরমুজে উত্তেজনা চরমে: উপসাগরে ৬ হাজার নাবিক আটকা, সংযমের আহ্বান আইএমও প্রধানের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৮ জুলাই ২০২৬, ০৬:৩৮ বিকাল
  • ২৩০২১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে উপসাগরে অবস্থানরত শত শত বাণিজ্যিক জাহাজে প্রায় ৬ হাজার নাবিক আটকা পড়েছেন। এমন পরিস্থিতিতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী অতিক্রমকারী কয়েকটি জাহাজে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইএমও। এক বিবৃতিতে আর্সেনিও ডোমিঙ্গেজ এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এতে নিরীহ নাবিকদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

তিনি বলেন, “শুধু দায়িত্ব পালন করতে গিয়ে কোনো নাবিকের জীবন ঝুঁকির মুখে পড়া উচিত নয়।” নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়ে তিনি পতাকাবাহী রাষ্ট্র, জাহাজের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

আইএমও প্রধান বলেন, নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হলে আপাতত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এড়িয়ে চলাই হবে সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।

তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক হামলার কারণে উপসাগর থেকে বের হতে না পারা প্রায় ৬ হাজার নাবিকের মধ্যে ভয়, অনিশ্চয়তা ও মানসিক চাপ আরও বেড়ে গেছে। এ পরিস্থিতিতে উত্তেজনা কমিয়ে নিরাপদ নৌপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে চলমান অস্থিরতা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্যও নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad