বাংলাদেশ ব্যাংকে নতুন নেতৃত্ব: নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন নাহিদ রহমান

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৭ জুলাই ২০২৬, ০৮:৩৫ রাত
  • ২২৭৫১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা নাহিদ রহমান। সম্প্রতি এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নাহিদ রহমান কর্মজীবন শুরু করেন সাউথইস্ট ব্যাংক-এ প্রবেশনারি অফিসার হিসেবে। পরবর্তীতে ১৯৯৯ সালে তিনি বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। দীর্ঘ প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ, হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং ক্রেডিট গ্যারান্টি বিভাগসহ একাধিক গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করেন। পদোন্নতির আগে তিনি প্রেষণে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড-এ মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে দায়িত্বে ছিলেন।

শিক্ষাজীবনে নাহিদ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে এম.কম (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন। পরে প্রেষণে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে এমবিএম ডিগ্রি লাভ করেন। এছাড়া জাপান সরকারের জেডিএস স্কলারশিপ কর্মসূচির আওতায় রিৎসুমেইকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট ইকোনমিক্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)-এর একজন ডিপ্লোমেইড অ্যাসোসিয়েট। পাশাপাশি ডিএফআই ও দ্য ফ্লেচার স্কুল অ্যাট টাফটস ইউনিভার্সিটি আয়োজিত সিডিএফপি বিষয়ে উচ্চতর পেশাগত সার্টিফিকেশন কোর্স সম্পন্ন করেছেন। ব্যাংকিং ও আর্থিক খাত-সংক্রান্ত বিভিন্ন পেশাগত জার্নালে তাঁর একাধিক গবেষণাপত্র ও নিবন্ধ প্রকাশিত হয়েছে।

খুলনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নাহিদ রহমান। তাঁর বাবা আতিকুর রহমান একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার এবং মা সেলিমা রহমান গৃহিণী। তাঁর স্বামী আলমগীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর অধ্যাপক। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জননী।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে নাহিদ রহমানের পদোন্নতিকে দেশের ব্যাংকিং খাতে অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad