খামেনির নেতৃত্বের প্রশংসায় শাহবাজ শরিফ: ‘তার প্রভাব প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় থাকবে’

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৪ জুলাই ২০২৬, ০৭:৫৩ বিকাল
  • ১৬৭২০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তার প্রজ্ঞা, নেতৃত্ব এবং ইরানসহ সমগ্র অঞ্চলে রেখে যাওয়া প্রভাব প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ বলেন, “খামেনির প্রজ্ঞা, দূরদর্শী নেতৃত্ব এবং ইরান ও বৃহত্তর অঞ্চলের ওপর তার গভীর প্রভাব ইতিহাসে দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে।”

ইরানের রাজধানী তেহরানে আয়োজিত জানাজা অনুষ্ঠানে অংশ নিতে পাকিস্তানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রতিনিধিদলে ছিলেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক, সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

আন্তর্জাতিক বিভিন্ন কূটনৈতিক সূত্রের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। সেই প্রেক্ষাপটে তেহরানে পাকিস্তানের উচ্চপর্যায়ের উপস্থিতি দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কেরও প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

এর আগে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, রাজনৈতিক নেতা এবং ধর্মীয় ব্যক্তিত্বরাও খামেনির অবদান ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা প্রদান করেন।

সূত্র: আল জাজিরা




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad