টানা ৮ মাস কর্মস্থলে অনুপস্থিত: ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৬, ১১:৩৬ রাত
  • ৩০৮৯৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দীর্ঘ আট মাস ধরে কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার অভিযোগে বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

বুধবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি প্রকাশ্যে আসে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজারবাগ পুলিশ টেলিকমে সংযুক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার গত বছরের ৬ অক্টোবর থেকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী এ ধরনের আচরণ ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ হিসেবে গণ্য হয়, যা শাস্তিযোগ্য অপরাধ।

এ অবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাকে কর্মস্থলে অনুপস্থিতির তারিখ অর্থাৎ ৬ অক্টোবর থেকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং ২০২৩ সালে ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন।

সরকারি দায়িত্ব পালনে অনুপস্থিতির বিষয়টি প্রশাসনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট মহল বলছে, শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে এমন ব্যবস্থা প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad