হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি, সৌদিতে মৃত্যু ৪৮ বাংলাদেশির

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৮ জুন ২০২৬, ০১:১০ দুপুর
  • ১৩২৪৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি। একই সময়ে হজ পালন করতে গিয়ে সৌদি আরবের বিভিন্ন স্থানে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন হাসপাতালে বর্তমানে আরও ২২ জন হাজি চিকিৎসাধীন রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্ক থেকে প্রকাশিত সর্বশেষ দৈনিক হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত মোট ৮৯টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩৪ হাজার ১০৭ জন।

ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ১৪ হাজার ৬০ জন হাজি, সৌদি এয়ারলাইনস ১৪ হাজার ২৪১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৭০০ জন হাজিকে দেশে ফিরিয়েছে।

পরিচালিত ৮৯টি ফিরতি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৩৪টি, সৌদি এয়ারলাইনস ৩৫টি এবং ফ্লাইনাস ২০টি ফ্লাইট।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত ফিরতি ফ্লাইট কার্যক্রম অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে অবশিষ্ট হাজিদের দেশে ফিরিয়ে আনা হবে। পাশাপাশি সৌদিতে চিকিৎসাধীন হাজিদের প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ হজ মিশন কাজ করে যাচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad