হাম টিকা সংকট ও শিশু মৃত্যুর অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

  • মোঃ জাকির হোসাইন,সম্পাদক
  • আপলোড সময় : ০৮ জুন ২০২৬, ১২:৫৪ দুপুর
  • ১০৮৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

হাম টিকা সংকট ও শিশু মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে এ আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল।

আদালত সূত্রে জানা গেছে, মামলার আবেদনটি আদালতে জমা পড়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি।

মামলার আবেদনে ড. ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকে আসামি করা হয়েছে।

আবেদনে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়িত্বে অবহেলা ও সিদ্ধান্তগত ব্যর্থতার কারণে দেশে হাম প্রতিরোধ কার্যক্রমে সংকট সৃষ্টি করেছেন, যার ফলে বহু শিশু আক্রান্ত ও প্রাণহানির ঘটনা ঘটেছে। অভিযোগকারী দাবি করেন, হাম-রুবেলা টিকা সংগ্রহে বিলম্ব এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

মামলার আবেদনে আরও বলা হয়, বাংলাদেশে দীর্ঘদিন ধরে সরকারিভাবে শিশুদের হাম-রুবেলাসহ বিভিন্ন সংক্রামক রোগের টিকা প্রদান করা হয়ে আসছে। এসব কর্মসূচির ফলে হাম ও রুবেলায় মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমে আসে। তবে অন্তর্বর্তী সরকারের সময় টিকা সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হওয়ায় পরিস্থিতির অবনতি ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে, গত ৫ মে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এক বক্তব্যে বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে হামের টিকা সরবরাহে কোনো ঘাটতি বা অনিয়ম হয়েছিল কি না, তা সরকার খতিয়ে দেখবে। তবে তার ব্যক্তিগত মত হলো, শিশু মৃত্যুর মতো ঘটনা ঘটানোর কোনো অসৎ উদ্দেশ্য সংশ্লিষ্ট সরকারের ছিল না।

মামলার আবেদন বিষয়ে আদালতের সিদ্ধান্ত শুনানির পর জানা যাবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad