হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি, সৌদিতে মৃত্যু ৪৮ বাংলাদেশির

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৭ জুন ২০২৬, ১১:৩৫ রাত
  • ৯২৬৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি। একই সময়ে হজ পালন ও সংশ্লিষ্ট কার্যক্রম চলাকালে সৌদি আরবের বিভিন্ন স্থানে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্ক প্রকাশিত সর্বশেষ দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, মোট ৮৯টি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩৪ হাজার ১০৭ জন হাজি।

ফিরতি যাত্রী পরিবহনে সবচেয়ে বেশি হাজি বহন করেছে সৌদি এয়ারলাইনস। সংস্থাটি ১৪ হাজার ২৪১ জন হাজিকে দেশে পৌঁছে দিয়েছে। অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ১৪ হাজার ৬০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করেছে ৭ হাজার ৭০০ জন হাজি।

ফ্লাইট পরিচালনার দিক থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৩৪টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ৩৫টি এবং ফ্লাইনাস ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

এদিকে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে বর্তমানে আরও ২২ জন বাংলাদেশি হাজি চিকিৎসাধীন রয়েছেন বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

হজ-পরবর্তী ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে এবং পর্যায়ক্রমে অবশিষ্ট হাজিদের দেশে ফিরিয়ে আনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad