চলতি বছরেই সব প্রাথমিক শিক্ষার্থীর জন্য মিড ডে মিল, তিন মাসে মিলবে স্কুল ড্রেস: শিক্ষামন্ত্রী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ জুন ২০২৬, ০২:৩৯ দুপুর
  • ৬০৯৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চলতি বছরের মধ্যেই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘মিড ডে মিল’ কর্মসূচি চালু করা হবে এবং আগামী তিন মাসের মধ্যে শিশুদের জন্য স্কুল ড্রেস সরবরাহের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে প্রাথমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়ার হার বেড়ে গিয়েছিল। বর্তমান সরকার শিশুদের শিক্ষা নিশ্চিত করতে এবং বিদ্যালয়মুখী করতে নানা কার্যক্রম হাতে নিয়েছে। এর অংশ হিসেবে মিড ডে মিল ও স্কুল ড্রেস কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষাকে আরও আনন্দময় ও শিক্ষার্থীবান্ধব করতে খেলাধুলাকে পাঠ্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। যাতে শিশুরা আনন্দের মধ্য দিয়ে শেখার সুযোগ পায়, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তাদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষা ও ক্রীড়ার সমন্বিত বিকাশ জরুরি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, আগামীর বাংলাদেশ গড়ে উঠবে শিশুদের হাত ধরেই। তাই এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যা হবে আনন্দময়, সৃজনশীল এবং মূল্যবোধভিত্তিক।

তিনি আরও বলেন, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি আত্মনির্ভর বাংলাদেশ বিনির্মাণেও তাদের প্রস্তুত করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad