হাবিপ্রবিতে সংঘর্ষ: এক হলের ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ মে ২০২৬, ০৫:০৯ বিকাল
  • ৯৬৩২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

হাবিপ্রবিতে সংঘর্ষ: এক হলের ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার


দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-তে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শহীদ আবরার ফাহাদ হলের ৩১ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে শহীদ নূর হোসেন হল ও শহীদ আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টরসহ অন্তত ৭ জন আহত হন। ঘটনার পর উত্তেজিত শিক্ষার্থীরা হামলাকারীদের বিচারের দাবিতে রংপুর–দিনাজপুর মহাসড়ক প্রায় ছয় ঘণ্টা অবরোধ করে রাখে। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

পরে বৃহস্পতিবার রাতেই বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের জরুরি সভায় ৩১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে শহীদ আবরার ফাহাদ হল থেকে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শহীদ নূর হোসেন হলে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা হলের নামাজ কক্ষ, আসবাবপত্র, সিসি ক্যামেরাসহ বিভিন্ন সম্পদ ভাঙচুর করে এবং শিক্ষক–শিক্ষার্থীসহ উপস্থিতদের ওপর হামলা চালায়, যাতে কয়েকজন গুরুতর আহত হন।

ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে প্রাথমিকভাবে ৩১ জন শিক্ষার্থীকে ঘটনার সঙ্গে জড়িত বলে শনাক্ত করা হয়েছে বলে জানায় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধিমালা (Ordinance of Students Discipline)–এর ১৪ ও ১৫ ধারা অনুযায়ী তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad