কমিউনিটি ব্যাংকের এসআইসিআইপি উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, ০৪:৪১ দুপুর
  • ১১৫০৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

কমিউনিটি ব্যাংকের এসআইসিআইপি উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী

তরুণ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী সক্ষমতা উন্নয়ন এবং শিল্পখাতে প্রতিযোগিতা সক্ষমতা জোরদারের লক্ষ্যে পরিচালিত “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)” এর আওতায় “এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম”-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় রাজধানীর গুলশানে কমিউনিটি ব্যাংক ট্রেনিং একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ২৩ জন তরুণ ও নবীন উদ্যোক্তার হাতে সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওশাদ মোস্তফা। সভাপতিত্ব করেন সামসুল হক সুফিয়ানী। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আরিফুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেন-আল-সাফীর-চৌধুরী, এইচ. এম. মেহেদী হাসান এবং শরিফ হাসান মামুনসহ বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। প্রশিক্ষণ ও উদ্ভাবনী সহায়তার মাধ্যমে নতুন উদ্যোক্তাদের শিল্প ও ব্যবসায়িক ক্ষেত্রে টেকসইভাবে প্রতিষ্ঠিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে নির্বাহী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad