মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে জামায়াত সেক্রেটারি জেনারেল

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, ০৩:৫২ দুপুর
  • ৩৩১৬৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার তিনি হাসপাতালে গিয়ে বিএনপি নেতার শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজখবর নেন। এ সময় তিনি মির্জা আব্বাসের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এসময় জামায়াতের সেক্রেটারি জেনারেলের সঙ্গে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad