মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে জামায়াত সেক্রেটারি জেনারেল
এইচএম মোকাদ্দেস, নির্বাহী সম্পাদক||
প্রকাশিত: ১৯ মে ২০২৬, সকাল ৯:৫২ সময়
মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারমালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।মঙ্গলবার তিনি হাসপাতালে গিয়ে বিএনপি নেতার শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজখবর নেন। এ সময় তিনি মির্জা আব্বাসের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।এসময় জামায়াতের সেক্রেটারি জেনারেলের সঙ্গে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন উপস্থিত ছিলেন।