কারিনা কায়সারের মৃত্যুতে শোকের ছায়া

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, ০৫:৩৭ বিকাল
  • ৯১৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

কারিনা কায়সারের মৃত্যুতে শোকের ছায়া

চিকিৎসাধীন অবস্থায় চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ, বয়স হয়েছিল ৩০ বছর

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার লিভার–সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর ভেলোর খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হন কারিনা কায়সার। পরে তার শরীরে মারাত্মক সংক্রমণ ধরা পড়ে এবং হেপাটাইটিস এ ও ই–জনিত জটিলতায় লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। পরবর্তীতে গত ১১ মে রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে চেন্নাইয়ে নেওয়া হয়।

শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে কায়সার হামিদ জানান, চিকিৎসার সময় ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর হঠাৎ কারিনার রক্তচাপ অনেক নিচে নেমে যায়। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। তিনি ছিলেন বরেণ্য দাবাড়ু রানী হামিদের নাতনি।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও সাম্প্রতিক সময়ে তিনি অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজে যুক্ত ছিলেন। তার প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল। ওটিটি প্ল্যাটফর্ম ও নাট্যজগতে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছিলেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা, অভিনয়শিল্পী ও ভক্তরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad