অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৩ দুপুর
  • ৯৯৪৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

শুক্রবার (২০ নভেম্বর) দৈনিক আমার দেশ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, অস্ট্রেলিয়ায় সরকারি পর্যায়ের বৈঠকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন জামায়াত আমির। পরে মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতেও যোগ দেবেন তিনি।

সফরসঙ্গী যারা

বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে রয়েছেন জামায়াতের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।

ঢাকা ত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ও এহসানুল মাহবুব জুবায়ের।

এ ছাড়া উপস্থিত ছিলেন দলটির নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

আগামী ২৬ নভেম্বর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad