জন্মদিনে শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন ক্রীড়াসামগ্রী

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ বিকাল
  • ৮৪৭৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জুমার নামাজ শেষে বনানীতে শিশু-কিশোরদের সঙ্গে আলাপচারিতা; জানলেন তাদের পছন্দের খেলার কথা

জন্মদিনে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার জুমার নামাজ আদায়ের পর রাজধানীর বনানীতে নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে একদল শিশুর সঙ্গে কথা বলেন তিনি। তাদের পছন্দের খেলা সম্পর্কে জানতে চান এবং খেলার প্রতি আগ্রহের কথা শুনে উপহার হিসেবে ক্রীড়াসামগ্রী তুলে দেন।

শুক্রবার বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে তাঁর এই আন্তরিক আলাপচারিতায় সেখানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিশুরা এ সময় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

আলাপচারিতায় প্রধানমন্ত্রী শিশুদের কাছে জানতে চান, কে কোন খেলা পছন্দ করে। তাদের খেলাধুলার আগ্রহের কথা শুনে তিনি ক্রীড়াসামগ্রী উপহার দেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

তথ্যসূত্র২০ নভেম্বর ২০২৬; প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদের বক্তব্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad