মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৪ দুপুর
  • ১০২৮৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। দুপুরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

পরিস্থিতি মোকাবিলায় পরে আরও একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। মোট ৯টি ইউনিটের চেষ্টায় বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad