ঢাকায় যানবাহনের গড় গতি বেড়ে ১১ কিমি, আগে ছিল ৪ কিমি: প্রধানমন্ত্রী

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৮ বিকাল
  • ২২৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজধানী ঢাকার যানজট নিরসনে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে যানবাহনের গড় গতিবেগ বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগে ঢাকায় যানবাহনের গড় গতিবেগ ঘণ্টায় ৪ কিলোমিটার থাকলেও বর্তমানে তা বেড়ে প্রায় ১১ কিলোমিটারে দাঁড়িয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের সময় রাজধানীর সড়কগুলোতে মানুষ ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকত। সে সময় বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ঢাকায় যানবাহনের গড় গতিবেগ ঘণ্টায় মাত্র ৪ কিলোমিটার বলে উল্লেখ করা হয়েছিল।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজধানীতে মানুষের যাতায়াত আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপের ফলে যানবাহনের গড় গতিবেগ আগের তুলনায় বেড়ে প্রায় ১১ কিলোমিটারে পৌঁছেছে। এতে রাজধানীর যান চলাচলে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসছে।

রাজধানীর যানজট স্থায়ীভাবে নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণ প্রকল্পের অগ্রগতিও সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় রায়েরবাজার সুইচগেট থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের প্রথম পর্যায়ে ৫ কিলোমিটার সড়কের নির্মাণকাজ চলমান রয়েছে। এ অংশের সার্বিক অগ্রগতি ৫২ শতাংশ এবং ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অবশিষ্ট ৭ কিলোমিটার সড়কের নকশা যাচাইয়ের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) দায়িত্ব দেওয়া হয়েছে। এ অংশের নির্মাণকাজ ২০৩০ সালের জুনের মধ্যে শেষ করার সময়সীমা প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর যানজট কমিয়ে জনসাধারণের যাতায়াত সহজ করতে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিকল্পিত সড়ক অবকাঠামো নির্মাণে সরকার কাজ করছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad