অসুস্থ স্বাস্থ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি প্রতিমন্ত্রী

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৫ দুপুর
  • ৯৬৮৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দযন্ত্রে দুটি স্টেন্ট (রিং) বসানোর পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে চিকিৎসাধীন অবস্থায় তাকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ নিয়ে রাজনৈতিক ও সংশ্লিষ্ট মহলে আলোচনা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের বাসভবনে ফেরেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে গত ১৪ নভেম্বর থেকে তিনি রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা তাকে দেখতে যান। তবে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর অনুপস্থিতি ছিল আলোচনার বিষয়।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, স্বাস্থ্যমন্ত্রীর অসুস্থতার বিষয়টি নিয়ে সংসদেও প্রতিমন্ত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। তার হাসপাতালে না যাওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে নানা আলোচনা তৈরি করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে এনজিওগ্রামে তার হৃদযন্ত্রের তিনটি স্থানে ব্লক শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শে ১৫ নভেম্বর বিকেলে দুটি ব্লকে স্টেন্ট বসানো হয় এবং অন্য ব্লকটির চিকিৎসা বেলুন এনজিওপ্লাস্টির মাধ্যমে সম্পন্ন করা হয়।

অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে তার চিকিৎসা সম্পন্ন করেন। বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।

মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। সরকারদলীয় একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যও তাকে দেখতে যান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই সচিব, অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)সহ একটি প্রতিনিধিদলও হাসপাতালে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেয়।

এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্য) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা তাকে দেখতে হাসপাতালে যান।

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে ফুল পাঠিয়ে স্বাস্থ্যমন্ত্রীর প্রতি শুভকামনা ও সহমর্মিতা জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাসপাতালে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে তার একান্ত সচিব মো. সারোয়ার সালাম বলেন, বিষয়টি তার জানা নেই। প্রতিমন্ত্রী হাসপাতালে গিয়েছিলেন কি না, সে সম্পর্কেও তিনি অবগত নন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad