সোমবার (১৬ নভেম্বর) মাউশির উপপরিচালক মো. শওকত হোসেন মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন ২০১৮ বিধিতে জাতীয়করণকৃত সব সরকারি কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে কর্মরত এবং শূন্য পদের তথ্য প্রয়োজন। এ তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত অনলাইন ফরম পূরণ করতে হবে।
মাউশির নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত অনলাইন লিংকে প্রবেশ করে আগামী ১৮ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।

প্রথম দর্পণ,ডেস্ক