জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষের শূন্যপদের তথ্য চাইল মাউশি
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৪৯ সময়
জাতীয়করণকৃত সরকারি কলেজ ও স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে কর্মরত ব্যক্তি এবং শূন্য পদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ১৮ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) মাউশির উপপরিচালক মো. শওকত হোসেন মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন ২০১৮ বিধিতে জাতীয়করণকৃত সব সরকারি কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে কর্মরত এবং শূন্য পদের তথ্য প্রয়োজন। এ তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত অনলাইন ফরম পূরণ করতে হবে।মাউশির নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত অনলাইন লিংকে প্রবেশ করে আগামী ১৮ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।