নেত্রকোনায় সাত থানায় পুলিশের অভিযান, আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ দুপুর
  • ১১৩০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নাশকতা, সন্ত্রাসবিরোধী ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক মামলায় গ্রেফতার

নেত্রকোনার সাতটি থানায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতা, সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা পৃথক মামলায় তাঁদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। অভিযানে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছেন নেত্রকোনা সদর উপজেলায়।

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, সদর উপজেলায় আওয়ামী লীগের উপজেলা সহসভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

দুর্গাপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক রয়েছেন।

এ ছাড়া নাশকতার মামলায় পূর্বধলা থেকে যুবলীগের এক নেতা, কলমাকান্দা থেকে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা এবং মোহনগঞ্জ থেকে উপজেলা ছাত্রলীগের এক যুগ্ম আহ্বায়ককে গ্রেফতার করেছে পুলিশ।

অন্যদিকে বারহাট্টা থেকে ওয়ার্ড আওয়ামী লীগের এক সাধারণ সম্পাদক এবং আটপাড়া থেকে ওয়ার্ড আওয়ামী লীগের এক সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। বারহাট্টা থানার ওসি চম্পক দাম ও আটপাড়া থানার ওসি মো. জোবায়দুল আলম তাঁদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad