বিজ্ঞাপন
নিহত মোজাফফর হোসেন (৩৯) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেবীশাউল উত্তরপাড়া এলাকার মজিবর প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে গ্যাস নেওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন মোজাফফর। পথে দুপচাঁচিয়া খাদ্যগুদামের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ওসি তাজলিমুর রহমান জানান, লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রথম দর্পণ,ডেস্ক