সারা দেশে ‘লীগ প্রতিরোধ মিছিল’ করবে জাতীয় ছাত্রশক্তি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ বিকাল
  • ১০৯৭৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
আজ রাত থেকেই সব সাংগঠনিক ইউনিটকে কর্মসূচি পালনের নির্দেশ

সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও জঙ্গিবাদী অপতৎপরতা প্রতিরোধের ঘোষণা দিয়ে আজ রাত থেকে সারা দেশে ‘লীগ প্রতিরোধ মিছিল’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, থানা ও কলেজ পর্যায়ের সব ইউনিটকে নিজ নিজ এলাকায় এ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী এক জরুরি সিদ্ধান্তে এ নির্দেশনা দেন।

সংগঠনটির নির্দেশনায় বলা হয়েছে, দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ রাত থেকেই সব সাংগঠনিক ইউনিটকে সর্বাত্মকভাবে ‘লীগ প্রতিরোধ মিছিল’ কর্মসূচি পালন করতে হবে।

এতে আরও বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও জঙ্গিবাদী অপতৎপরতা প্রতিরোধে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা অনুযায়ী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্তভাবে রাজপথে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করতে হবে।

কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, থানা ও কলেজ পর্যায়ে এ কর্মসূচি পালনের কথা রয়েছে।

তথ্যসূত্র: যুগান্তর, ১০ নভেম্বর ২০২৬।

কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad