সলঙ্গায় মেম্বার প্রার্থীর তাণ্ডব: স্ত্রীকে পিটিয়ে গেটে ফেলে সালিশে ১ লাখ ১০ হাজারে ‘বিদায়’!

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ বিকাল
  • ২৭৯০৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের কালীবাড়ি এলাকায় দ্বিতীয় স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হাটিকুমরুল ইউনিয়নকর ২নং ওর্য়াডের সদস্য পদপ্রার্থী মানিকের বিরুদ্ধে।


এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে স্থানীয় সালিশি বৈঠকে অভিযুক্ত মানিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা এবং ওই নারীর সঙ্গে তার যৌথ তালাক সম্পন্ন করা হয়।


​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি দ্বিতীয় স্ত্রী নুরজাহান স্বামী মানিকের বাড়িতে গেলে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে মানিক তাকে বেধড়ক মারধর করে বাড়ির গেটের বাইরে ফেলে দিয়ে দরজা বন্ধ করে দেন। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ও সলঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মানিককে বাড়ি থেকে বের করেন। পরে আহত নুরজাহানকে উদ্ধার করে সিরাজগঞ্জ রোডস্থ হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।


​এ ঘটনার পর আজ দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মানিকের পরিবারের লোকজনের অংশগ্রহণে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের উপস্থিতিতে মানিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার ওই অর্থ ভুক্তভোগী নুরজাহানকে বুঝিয়ে দিয়ে তাদের মধ্যে যৌথ তালাক সম্পন্ন করা হয়।


​এ বিষয়ে ভুক্তভোগী নুরজাহান ক্ষোভ প্রকাশ করে মুঠোফোনে বলেন, ‘আমি আমার স্বামী মানিকের বাড়িতে যাওয়ার পর সে আমাকে দফায় দফায় মারধর করেছে। পরে পুলিশ ও এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আজ হাসপাতাল থেকে বের হওয়ার পর স্থানীয় মাতবরদের মাধ্যমে আমাকে ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর নেওয়া হয়েছে। আমি সঠিক ন্যায়বিচার পাইনি।


​অন্যদিকে, এ বিষয়ে অভিযুক্ত মানিকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad