জনগণের রাজনীতি না করলে ক্ষমতায় টিকে থাকা যায় না: জহির উদ্দিন স্বপন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ রাত
  • ১৬৮৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, শুধু রাজনৈতিক দল গঠন কিংবা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকা যায় না। জনগণের প্রত্যাশা ও স্বার্থকে ধারণ করতে না পারলে কোনো রাজনৈতিক দলই দীর্ঘদিন জনগণের সমর্থন ধরে রাখতে পারে না।

শুক্রবার (৬ নভেম্বর) বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, শেখ হাসিনার শাসনামল এর প্রমাণ। তিনি শুধু দলীয় কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, রাষ্ট্রকেও দলের অঙ্গপ্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। পুলিশসহ বিভিন্ন বাহিনীকে দলীয়করণ এবং গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। তারপরও ক্ষমতায় টিকে থাকতে পারেননি। কারণ, যে রাজনৈতিক দল জনগণের রাজনীতি করে না, সে দল কখনো জনগণের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিতে পারে না।

শুক্রবার সকাল ১০টার দিকে আগৈলঝাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এবং বিকেল ৪টার দিকে গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে এসব সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং আগৈলঝাড়া উপজেলা বিএনপি পৃথকভাবে সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব। প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম কাজল।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন এবং জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম সেন্টু।

সভায় বক্তব্য দেন নারীনেত্রী তাসলিমা বেগম, উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন আকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার আলম পান্নু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমন্তা প্রমুখ।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য, বিএনপির রাজনৈতিক আদর্শ ও দর্শন সম্পর্কে দলের প্রত্যেক নেতাকর্মীকে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। যোগ্য নেতাদের দায়িত্ব হলো সহকর্মীদের রাজনৈতিক আদর্শ, দর্শন ও কর্মসূচি সম্পর্কে শেখানোর জন্য সময় দেওয়া।

তিনি বলেন, রাজনৈতিক দলের কাজ শুধু ক্ষমতায় যাওয়ার জন্য তৎপরতা চালানো নয়। সরকার পরিচালনার দায়িত্ব পেলেও একটি দলের কর্মকাণ্ড কেবল গম-চালের হিসাব কিংবা বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। দীর্ঘদিন রাজনৈতিকভাবে টিকে থাকতে হলে দলের আদর্শ, দর্শন ও সাংগঠনিক শক্তিকে সুসংহত করতে হবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad