১৭ বছরের গুম-খুনের ইতিহাস ভুলে গেছেন বিএনপি: তাসনিম জুমা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ রাত
  • ১৩৭৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বিএনপিকে গত ১৭ বছরের গুম, খুন ও নির্যাতনের ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেত্রী ফাতিমা তাসনিম জুমা। তিনি বলেছেন, বিএনপির নেতাকর্মীরা অতীতের নির্যাতনের ঘটনা ভুলে গেছেন। শহীদ ওয়াসিমের রক্ত এবং বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনাও তাঁদের স্মরণে নেই বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘বিএনপির ভাই-বোনেরা মনে হয় সবকিছু ভুলে গেছেন। গত ১৭ বছর তাঁদের সঙ্গে কী হয়েছিল, তাঁরা ভুলে গেছেন। শহীদ ওয়াসিমের রক্তের কথা ভুলে গেছেন। তাঁরা মনে হয় ভুলে গেছেন ইলিয়াস আলীর সঙ্গে কী হয়েছিল।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি। একটি ছাত্রী হলে পুলিশের প্রবেশ এবং ছাত্রীদের সঙ্গে বলপ্রয়োগের অভিযোগ তুলে জুমা বলেন, পুলিশের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে সংঘটিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তৎকালীন বিএনপি সরকারের আমলে হলের প্রভোস্ট অপসারণের আন্দোলনে পুলিশ ও ছাত্রদের দিয়ে ছাত্রীদের ওপর নির্যাতন চালানো হয়েছিল। সাম্প্রতিক ঘটনায় সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

সমাবেশে পুলিশের ভূমিকা নিয়ে হুঁশিয়ারি দিয়ে ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘এরা জুলাইয়ের চেয়ে বেশি হিংস্র হয়ে গেছে। এবার আমরা আর বহুদিন খাইতে দিব না। এবার খাওয়ার আগেই আপনাদের জেলে যেতে হবে।’

এর আগে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি উপলক্ষে শুক্রবার দুপুরে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি জামালখান এলাকায় গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার, ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল্লাহ আল জাবেরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad