ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৮ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ বিকাল
  • ২৬৩৩৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে খেলব বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি একথা বলেন।


পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশি ক্রিকেটারদের ভারত নিরাপত্তা দিতে পারেনি। যারা একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারে না, তারা একটি ক্রিকেট দল বা বাংলাদেশ থেকে যাওয়া দর্শকদের নিরাপত্তা নিয়ে আমরা কীভাবে নিশ্চিত হবে? এ অবস্থায় নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বাংলাদেশ।


উল্লেখ্য, সম্প্রতি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর টি-২০ বিশ্বকাপে ভারতে না যাওয়ার বিষয়ে আইসিসিকে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতে দল না পাঠানোর পাশাপাশি শ্রীলঙ্কায় ভেন্যু সরিয়ে নেওয়ার দাবিও জানানো হয়।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad