হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, আগুন দুই তেলবাহী ট্যাংকার ও টাগবোটে

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ দুপুর
  • ৬১৭৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জাহাজ চলাচলের সময় বিস্ফোরণের দাবি আইআরজিসির, দুটি মার্কিন এলইউসিএএস ড্রোন নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ারও দাবি

হরমুজ প্রণালিতে সমুদ্র মাইন বিস্ফোরণের ঘটনায় দুটি তেলবাহী ট্যাংকার ও একটি টাগবোটে আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। প্রণালির ‘অননুমোদিত পথে’ চলাচলের চেষ্টা করার সময় এসব জাহাজ বিস্ফোরণের কবলে পড়ে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী।

বুধবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালির দক্ষিণ দিকের জলপথ দিয়ে চলাচলের সময় একটি বড় তেলবাহী ট্যাংকার সমুদ্র মাইন বিস্ফোরণের শিকার হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, প্রণালির পূর্বাঞ্চল দিয়ে বের হওয়ার সময় দ্বিতীয় একটি সুপারট্যাংকারেও আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য সেখানে পাঠানো একটি টাগবোটেও আগুন ছড়িয়ে পড়ে।

তবে জাহাজগুলোর নাম, কোন দেশের মালিকানাধীন এবং হতাহতের কোনো তথ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের দুটি এলইউসিএএস ড্রোন নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করেছে আইআরজিসি। তাদের দাবি, নৌবাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট ড্রোন দুটির নিয়ন্ত্রণ নিয়ে সেগুলোকে নিরাপদে অবতরণে বাধ্য করে। পরে অক্ষত অবস্থায় ড্রোন দুটি নিজেদের হেফাজতে নেয় ইরানি বাহিনী।

বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করে, মাইন পাতা জলপথ দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে যুক্তরাষ্ট্রের অনড় অবস্থানের কারণে দেশটির করদাতা ও আঞ্চলিক মিত্রদের ওপর বিপুল আর্থিক ও বিমা ব্যয়ের চাপ তৈরি হচ্ছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে এ ঘটনার দাবি নতুন করে সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad