বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। সোমবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানোর পর মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে এ দাম কার্যকর রয়েছে।
ক্যারেটভেদে সোনার দাম
নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম—
২২ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
২১ ক্যারেট: ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা।
১৮ ক্যারেট: ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
অপরিবর্তিত রুপার দাম
সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে—
২২ ক্যারেট: ৩ হাজার ৪৯৯ টাকা।
২১ ক্যারেট: ৩ হাজার ৩৮৩ টাকা।
১৮ ক্যারেট: ২ হাজার ৯১৬ টাকা।
সনাতন পদ্ধতি: ২ হাজার ২১৬ টাকা।
সোনার নতুন দর কার্যকর হওয়ায় ক্রেতাদের আগের তুলনায় বেশি দামে অলংকার কিনতে হবে। তবে গয়না তৈরির মজুরি ও অন্যান্য প্রযোজ্য খরচের কারণে বিক্রয়মূল্য আরও বাড়তে পারে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স