সিরাজগঞ্জে কলেজছাত্র রিয়াদ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৮ জানুয়ারী ২০২৬, ১২:৪২ দুপুর
  • ৩৬১২৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg প্রতৃকী ছবি।



সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদ (১৭) কে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান পলাতক আসামি মোঃ সাকিনকে গ্রেপ্তার করেছে (র‌্যাব)-১২ এর সদস্যরা।


৮ জানুয়ারী সকালে গননাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব ১২ এর অপস অফিসার সহকারী পুলিশ সুপার মো. ওসমান গনি জানায়, র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জের একটি চৌকস আভিযানিক দল গত ৭ জানুয়ারি ২০২৬ খ্রিঃ দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা জেলার সাভার থানাধীন বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর সাকিনের আলফা জোন এন্ড কোম্পানি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গত ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ বিকেলে সিরাজগঞ্জ সদর থানাধীন চৌরাস্তার দশতলা বিল্ডিংয়ের পাশে প্রাইভেট পড়তে যাওয়ার পথে নাজমুল চত্বরসংলগ্ন ক্রিয়েটিভ স্কুলের সামনে সিএনজির ভেতরে অবস্থানকালে পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী কলেজছাত্র রিয়াদকে ঘিরে ধরে। এরপর বার্মিজ চাইনিজ টিপ চাকু, চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৭টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত রিয়াদের বাবা মোঃ রেজাউল করিম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ২৯ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে মামলা নং-৪০ হিসেবে রুজু হয়। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করা হয়। মামলার ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি, ১৮৬০।

ঘটনার পর থেকে র‌্যাব-১২ ছায়াতদন্ত শুরু করে এবং আসামি গ্রেপ্তারে তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় প্রধান পলাতক আসামি মোঃ সাকিনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারকৃত সাকিনের পিতা মতি। তার বাড়ি সিরাজগঞ্জ সদর থানার ধানবান্ধি এলাকায়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad