শ্রমিক আন্দোলনের পক্ষে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ রাত
  • ৩৪১৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সরকারের পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের অভাবেই পরিস্থিতির সৃষ্টি: এনসিপি আহ্বায়ক

শ্রমিকদের চলমান আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকারের সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের অভাবেই শ্রমিক আন্দোলন ঘিরে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে আখ্যা দিয়ে সরকার দায় এড়াতে পারে না।

মঙ্গলবার (৩ নভেম্বর) পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির পাবনা জেলা শাখা আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনাবিষয়ক মতবিনিময় সভার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টদের কেউ অনুপ্রবেশ করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তার দায়ও সরকারকে নিতে হবে। কারণ, এমন পরিস্থিতি ঠেকাতে না পারা সরকারের গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা। বিরোধী দল দমনে গোয়েন্দা সংস্থার সক্ষমতা ব্যবহার করা হলেও দেশের শত্রু এবং জনগণকে হত্যা করে ভারতে পালিয়ে থাকা ব্যক্তিদের বিষয়ে সরকারপ্রধানকে এখন পর্যন্ত কোনো গোয়েন্দা তথ্য জাতির সামনে প্রকাশ করতে দেখা যায়নি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার প্রায় ৫০০টি আন্দোলন মোকাবিলা করেছে। তবে জনগণের আস্থা ছাড়া কোনো আন্দোলন থামানো সম্ভব নয়। বর্তমান সরকারের ওপর জনগণের আস্থা নেই। তাঁর অভিযোগ, সরকার ৭০ শতাংশ জনগণের রায়ের সঙ্গে বেইমানি করেছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ও নির্বাচনি ইশতেহারের অঙ্গীকারও ভঙ্গ করেছে।

এলপিজির মূল্যবৃদ্ধিতে ক্ষোভ

এলপিজি গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, গত সোমবার আবারও সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আগে খোলা বাজারে ১ হাজার ৮০০ টাকার সিলিন্ডার ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। এখন দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

নাহিদ ইসলাম বলেন, সরকার জনগণের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে রাজপথে নামতে হবে। রাজপথেই এই সরকারকে জবাব দিতে হবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad