কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহাব। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আল-আমিন খান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মুরাদুজ্জামান মুরাদ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। এ ছাড়া জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস, সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান এবং সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ সুইটসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা, শহর, থানা ও উপজেলা পর্যায়ের যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও অংশ নেন।
গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বানসমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুবদল একটি গুরুত্বপূর্ণ সংগঠন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গণতন্ত্র, মানুষের অধিকার ও যুবসমাজের কল্যাণে কাজ করে আসছে।
বক্তারা আরও বলেন, বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তাঁরা বলেন, সিরাজগঞ্জে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে জেলা যুবদলের নেতাকর্মীরা মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়ানো এবং দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধি