নভেম্বরের শুরুতে টানা ৩ দিনের ছুটির সুযোগ

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৪ রাত
  • ৪৮৫০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
নভেম্বরের প্রথম সপ্তাহে টানা তিন দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, শ্যামাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকতে পারে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপন এবং ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। পরদিন ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা।

এর আগে ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শুক্র, শনি ও রোববার মিলিয়ে টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও এ ছুটির আওতায় থাকতে পারেন।

তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad